দিল্লিতে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। খবর:টাইমস অব ইন্ডিয়া।
প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে গড়ে ওঠা এই অনলাইন যুব আন্দোলনের বিক্ষোভে অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে তার সঙ্গে পুলিশের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। এরপর সিজেপি কর্মীদের আগের পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি জন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানায়।

এক্সে দেয়া এক পোস্টে দিপকে বলেন, ‘আমি পৌঁছে গেছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। সহমর্মিতা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে পুলিশ সদস্যদের ফুল দিন। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’
এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন করবেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
সিজেপি অভিযোগ করছে, নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি পরীক্ষায় অনিয়ম হয়েছে। এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছে সংগঠনটি।
আরও পড়ুনসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা অভিজিৎ দিপকে আন্দোলনটিকে একটি শান্তিপূর্ণ সাংবিধানিক আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের কর্মকর্তাদের মতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি ও বিভিন্ন কৌশলগত স্থানে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সিজেপিও নিজেদের পক্ষ থেকে নির্দেশনা জারি করেছে, যেখানে শান্তিপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনলাইনে ব্যাপক আলোচনায় আসার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সংগঠনটির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1780691244.jpg)





_medium_1780689414.jpg)
