ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ০৫:৫৩ বিকাল

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

সংগৃহীত,কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় তার স্ত্রী ও সন্তানকেও রাখা হয়েছে। কমিউনিস্ট-শাসিত এই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া অসংখ্য পদক্ষেপের মধ্যে এটি সবশেষ ঘটনা।

সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (০৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। এরআগে থেকেই দেশটির নৌবাহিনী কিউবার ওপর জ্বালানি অবরোধ আরোপ করে। এরফলে দেশটিতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট দেখা দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, নতুন এ নিষেধাজ্ঞায় প্রেসিডেন্টের স্ত্রী ও সৎপুত্রের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পুত্র ও এক নাতিও রয়েছেন। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর ভাই হলেন রাউল কাস্ত্রো। যুক্তরাষ্ট্র গত মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

নিষেধাজ্ঞায় কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়, সেনাবাহিনী এবং বিপ্লব প্রতিরক্ষা কমিটিকেও (সিডিআর) অন্তর্ভূক্ত করা হয়েছে।

কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিউবাকে ইঙ্গিত করে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিষয়টি সামলে নেব, এবং সেটা হয়ে গেলেই ফেরার পথে আমরা শুধু অল্প সময়ের জন্য এখানে থামব।

আরও পড়ুন

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই নিষেধাজ্ঞাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। তিনি নতুন নিষেধাজ্ঞাকে মার্কিন হস্তক্ষেপবাদের সর্বশেষ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিটি হুমকি আমাদের জনগণের আরও বৃহত্তর ঐক্য ও সংকল্পের মাধ্যমে মোকাবিলা করা হবে।


সূত্র: আলজাজিরা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

নেত্রকোনায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

নকশার জাদুতে কর্পোরেট ক্যারিয়ারকে বিদায় আইবিএ গ্র্যাজুয়েট  জান্নাতের ‘ছাপ্পা’র গল্প

ঝিনাইদহে শ্মশান ঘাটে থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার