ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ১১:২৬ পিএম

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

সংগৃহীত,বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা

খুলনায় বিদেশী রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার

শিশু নির্যাতন ‘শাসন’ নয়, অপরাধ: মাদ্রাসার শিশুরাও সমান সুরক্ষার অধিকারী

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

ফটিকছড়িতে চলছে টানা ৪৮ ঘণ্টার হরতাল

গাজীপুরে ৫ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা