ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০২:০৪ রাত

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

ছবি, সংগৃহীত, ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

আন্তর্জাতিক ডেস্কশিয়া মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনি

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি -এর তথ্য অনুযায়ী, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই-এর সুপারিশের ভিত্তিতে এই সাধারণ ক্ষমা অনুমোদন করা হয়।

এই সিদ্ধান্তের ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন, আর অনেকের সাজা কমিয়ে দেওয়া হবে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী গুরুতর অপরাধ, সশস্ত্র চোরাচালান এবং বিদেশি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত ব্যক্তিরা এই বিশেষ ক্ষমার আওতার বাইরে থাকবেন। 

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে বন্দিদের জন্য এই সাধারণ ক্ষমা রাজনৈতিক ও মানবিক—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, গত কয়েক মাসে অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরান-এর বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখা গেছে। সেই সময় বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ধর্মীয় উৎসব উপলক্ষে বন্দিদের সাজা মওকুফ বা হ্রাসের সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয়

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ