ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৬:৫৭ এএম

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ

ছবি, সংগৃহীত, যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তানজিদ নামে সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় শুক্রবার (৫ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মচারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

হাসপাতালে গুলিবিদ্ধ তানজিদের বন্ধু মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত হঠাৎ তানজিদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়।

মামুন আরও জানান, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশার ওষুধ দেয়ার কাজ করতেন। তবে কে বা কারা তাকে কী কারণে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। সেই সঙ্গে বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবির বক্স অফিসে বাজিমাত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত