ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৭:২৯ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

ছবি, সংগৃহীত, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিরসন, অর্থনৈতিক সংস্কার, ব্যাংকিং খাতের সমস্যা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দেশটির জোরালো সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

এছাড়া চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির আশা প্রকাশ করেন, সমসাময়িক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও তুরস্ক-এর সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপস্থাপনায় ফিরলেন মুনমুন

আইপিডিসি ফাইন্যান্সে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

একটি করে বৃক্ষরোপণ করুন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের