ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৯:২৬ পিএম

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল ইপিজেড স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়য়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় তিনি তালোড়া রেল স্টেশনের পশ্চিমে দুবরা মৌজার প্রায় ১শ’ একর এই জায়গা পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, কৃষিপণ্যের রপ্তানী অঞ্চল ইপিজেড স্থাপনের লক্ষ্যে এরই মাঝে আরো ২টি জায়গা পরিদর্শন করেছেন। একটি গাইবান্ধা জেলায়, অপরটি জয়পুরহাট জেলায় কালাইয়ে। এই ৩টি স্থানের মধ্যে থেকে সার্বিক বিবেচনা করে যেকোনো একটি স্থানে ইপিজেড স্থাপনের উদ্দোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এসময় তার সাথে কৃষি মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব কামরুল জামান, অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহামান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদিন, উপজেলা যুবদলের সভাপতি আফসার আলী, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রহমান, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, যুবদল নেতা আশরাফুল আলম, ইব্রাহীম আলী, দুপচাঁচিয়া সদর ইউনিয় বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন সহ প্রমূখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু