ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৯:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার মশানগাঁও বিলের ব্রিজের মুখে জমে থাকা কচুরিপানা, ৫নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন মোবাসের, যুবদল সভাপতি উজ্বল ও এলাকাবাসীসহ স্বেচ্ছাসেবকদের সহায়তায় অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ব্রিজের মুখে কচুরিপানা ও আবর্জনা জমে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এতে আশপাশের কৃষি জমি ও রাস্তায় পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়। সমস্যার কথা জানতে পারে ইউএনও স্বেচ্ছাসেবী ও এলাকাবাসীকে নিয়ে অভিযান শুরু করেন।

আরও পড়ুন

কয়েক ঘন্টার চেষ্টায় ব্রিজের মুখের কচুরিপানা সরিয়ে ফেলা হয়। এর ফলে জলাশয়ের পানি প্রবাহ আবার স্বাভাবিক হয়েছে। ইউএনও এলাকাবাসীকে জলাশয় ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করেন এবং নিয়মিত পরিস্কার কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কেয়ার ‘যত্নে থেকো’