ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৭:২৯ পিএম

রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই প্রয়োজন: শফিকুল আলম

সংগৃহীত,রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই প্রয়োজন: শফিকুল আলম

রাষ্ট্রপতি পদেরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে এমন এক বিশেষ মাহাত্ম্য আছে যা বাংলাদেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি দায়িত্ব নিলে রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হতো। সত্যি বলতে, মির্জা ফখরুলের এই পদের প্রয়োজন নেই। সম্মান পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রপতি পদেরই তাকে প্রয়োজন।

আরও পড়ুন

তিনি আরও লেখেন, আমাদের সময়ে তিনি এরইমধ্যে একজন সুপারস্টার, যিনি হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন। তার মাহাত্ম্য এবং ইস্পাত-কঠিন সংকল্পই আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে।

শেষে শফিকুল আলম লেখেন, মির্জা সাহেব, গত ২০ বছর ধরে আপনার রাজনীতির একজন একনিষ্ঠ ভক্ত আমি। আপনি রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করেছেন। আপনি একে অর্থবহ করে তুলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই প্রয়োজন: শফিকুল আলম

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল যোগ্য প্রার্থী : আসিফ নজরুল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি