অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ৩৭৭ বস্তা সার ইউনিয়ন পরিষদে স্থানান্তর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ১ হাজার ৩৭৭ বস্তা সরকারি রাসায়নিক সার সংরক্ষণের জন্য ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদে স্থানান্তর করা হচ্ছে।
আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) প্রশাসনের তত্ত্বাবধানে জব্দকৃত এই সারগুলো নিরাপদ হেফাজতে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়।
কৃষি বিভাগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধভাবে মজুদ করার অভিযোগে গত ১২ নভেম্বর হাটবোয়ালিয়া (নগরবোয়ালিয়া মাঠপাড়া) এলাকায় দিনভর অভিযান চালায় প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পুলিশ প্রশাসনের যৌথ ওই অভিযানে হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন, বসতবাড়ি, গোয়ালঘর ও বিচালির গাদায় লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়।
আরও পড়ুনউদ্ধার হওয়া সারগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং পরবর্তীতে প্রকৃত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে ও ন্যায্যমূল্যে বিতরণ করা যায়, সে লক্ষ্যে এগুলো ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের জিম্মায় স্থানান্তর করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ও সারের বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_original_1791275816_original_1793511383_medium_1794907593.jpg)
_medium_1794912649.jpg)
_original_1793691869_original_1794630726_medium_1794721053.jpg)
_medium_1794911186.jpg)