ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০ পিএম

দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে অবরোধের কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।

আরও পড়ুন

তিনি বলেন, ন্যূনতম মজুরিসহ ৩ দফা দাবিতে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সেখানে জড়ো হন। প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থানের পর বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পরে প্রায় এক ঘণ্টা গাড়ির ধীরগতি ছিল। তবে বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

১

ন্যাটোকে ভেঙে দিতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন পুতিন

২

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

৩

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপি’র

৪

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত

৫

হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

৬