বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামের দরগাহাট-নুনগোলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বাছেদ (৭০) এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবর আলী (৬৫)। আব্দুল বাছেদ পাইকড় ইউনিয়নের রামপুর ভাটহালী গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে এবং বাবর আলী দক্ষিণপাড়া গ্রামের নিয়ামত উল্লাহ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইউপি সদস্য বাবর আলী তার ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে আব্দুল বাছেদ ও আব্দুল মকিম (৬০) নামের অপর এক ব্যক্তিকে নিয়ে কাহালুর দিকে আসছিলেন। পথিমধ্যে পাঞ্জুয়াপাড়া গ্রামে সড়কের ওপর মোটরসাইকেল থামিয়ে তারা কথা বলছিলেন। এসময় পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪২৭২) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত দরগাহাটের দিকে চলে যায়।
আরও পড়ুনট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে ঘটনাস্থলেই ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুল মকিম আহত হন। তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাহালু থানার এসআই নুর ইসলাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

_medium_1794895049.jpg)
_original_1790406357_original_1793854433_medium_1794894805.jpg)
_medium_1794894048.jpg)
_medium_1794893740.jpg)
_medium_1794891400.jpg)

_medium_1794907044.jpg)
_medium_1794895795.jpg)
_medium_1794904461.jpg)