ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০২:০৯ পিএম

ডা. জাহেদ উর রহমান

‘সরকারি চাকরিতে থেকে কেউ আ’লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে’

‘সরকারি চাকরিতে থেকে কেউ আ’লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা তদারকি হচ্ছে। তবে কীভাবে এই তদারকি হচ্ছে, তা তিনি বলেননি।

সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহেদ উর রহমান। 

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন, এটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

আরও পড়ুন

জাহেদ উর রহমান বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে। তবে তদারকি কীভাবে হচ্ছে, সেটা বলা যাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি চাকরিতে থেকে কেউ আ’লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে’

১

মেসিকে কোচিং স্টাফে স্বাগত জানাতে প্রস্তুত স্কালোনি!

২

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র : ভ্যান্স

৩

আজ বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

৪

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে : মাহদী আমিন

৫

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা

৬