মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটে। তবে এতে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। এই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের কারণেই এলাকায় বিকট শব্দ শোনা গেছে। তবে একাধিক সূত্রে একটি ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১৩ নভেম্বর মিরপুরের কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
আরও পড়ুনওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794895795.jpg)
_medium_1794894505.jpg)
_medium_1794892127.jpg)



_medium_1794897611.jpg)
_original_1792216729_medium_1794897379.jpg)
