ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি সূত্র।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1794842556.jpg)


