ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১২:১৬ এএম

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। বৈশ্বিক বিমান চলাচল খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। এতে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।

২০১৩ সালে ষষ্ঠ সম্মেলনের ১৩ বছর পর সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও। এবারের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।’

উদ্বোধনী দিনে ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন খাতের অবস্থা, পরিবর্তন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন।

আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। এই প্রবৃদ্ধি সামাল দিতে আধুনিক বিমানবন্দর, উন্নত যোগাযোগ অবকাঠামো, দক্ষ জনবল, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এবং বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এ কারণে সম্মেলনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ, অর্থায়নের নতুন পদ্ধতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশের জন্যও সম্মেলনটি গুরুত্বপূর্ণ। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা বিবেচনায় বিমান পরিবহন খাতের উন্নয়ন জাতীয় অগ্রাধিকারের অংশ। বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নতি আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে এ অগ্রগতি উঠে এসেছে। এই অর্জন কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে দেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে চায় সরকার।

এদিকে সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেখানে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলনের শেষ পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

১

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

২

নাটোরের নলডাঙ্গায় সলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

৪

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

৫

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৬