নাটোরের নলডাঙ্গায় সলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধান ও গমের বীজ প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক ও প্যাকেটজাতকরণের সরঞ্জাম জব্দ করা হয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়িটিতে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি।
আরও পড়ুনএছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
মন্তব্য করুন







