মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২
রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দিয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করে পুলিশ।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডে থামে। সব যাত্রী নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক ও তার সহকারী বাস থেকে নিরাপদে নেমে আসেন। যাত্রীরাও আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আরও পড়ুনমিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিতে আগুন দিয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





