গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়। একই আদেশে জেলার সাবেক এসপি মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।
আরও পড়ুনসম্প্রতি গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হলো। একই দিনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনে সরকার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1794842556.jpg)
_medium_1794841475.jpg)
_medium_1794839649.jpg)
_medium_1794819971.jpg)
_medium_1794816184.jpg)
_medium_1794839020.jpg)