ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৩ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত, জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আগামী তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাত ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়।

এর আগে একই দাবিতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে রাত পৌনে ৯টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন উপাচার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

১

রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

২

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৩

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

৪

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

৫

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

৬