শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি কোন থানার আওতাধীন, তা নিয়ে গুলশান ও বাড্ডা থানার কর্মকর্তাদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
প্রথমে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনাটি অস্বীকার করে বলেন, তাঁর এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এটি বাড্ডা থানা এলাকায় ঘটেছে। পরে তিনি জানান, ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছেন। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঅন্যদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম দাবি করেন, আটক তিনজনকে গুলশান থানা পুলিশ নিয়ে গেছে। তাঁর ভাষ্য, শাহজাদপুরের পপুলার হাসপাতাল বাড্ডা নয়, গুলশান থানা এলাকার অন্তর্ভুক্ত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







