ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পিএম

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, চলছে জিজ্ঞাসাবাদ

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, চলছে জিজ্ঞাসাবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ডিবি’র কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সদস্যকে ডিবি’র কাছে সকালে হস্তান্তর করা হয়েছে। ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

আরও পড়ুন

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, চলছে জিজ্ঞাসাবাদ

১

রান্না মানে কান্না

২

জয়পুরহাটের পাঁচবিবিতে ভয়াবহ আগুনের দুই দোকান পুড়ে ছাই

৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত

৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

৬