আজ বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর আজ সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে যাচ্ছে ব্রাজিল ও সিঙ্গাপুরের প্রথম মুখোমুখি লড়াই। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৯তম অবস্থানে থাকা সিঙ্গাপুর ১৯৯৮ সালের পর ব্রাজিলের সবচেয়ে নিম্ন র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ। সেবার ১৮৫তম স্থানে থাকা অ্যান্ডোরার বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। এর আগে গত অক্টোবরে র্যাঙ্কিংয়ের ১৩৮তম দল ভারতের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।
'গ্লোবো স্পোর্ত' জানিয়েছে, জাপান ম্যাচের একাদশ থেকে আজ সাতটি পরিবর্তন আনছেন কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে কেবল গ্যাব্রিয়েল মাগালিয়াইস, ব্রুনো গিমারেস, এস্তেভাও এবং ভিনিসিয়ুস জুনিয়রকে ধরে রেখেছেন তিনি। জাপান ম্যাচে লাল কার্ড দেখায় রাফিনিয়া নিষিদ্ধ থাকায় আক্রমণভাগে জায়গা পাচ্ছেন তরুণ স্ট্রাইকার এনদ্রিক। এছাড়া লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে কোচ আনচেলত্তিও আজ ডাগআউটেও থাকতে পারবেন না।
আরও পড়ুনঅন্যদিকে সাম্প্রতিক সময়ে বেশ বাজে ফর্মে রয়েছে স্বাগতিক সিঙ্গাপুর। কোচ গ্যাভিন লির অধীনে গত শুক্রবার প্যারাগুয়ের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। এর আগে সেপ্টেম্বরে আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হলেও বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দলটি। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সিঙ্গাপুর দল। কোচ গ্যাভিন লি জানিয়েছেন, লড়াই কঠিন হলেও তার দল মোটেও ভীত নয়।
ব্রাজিল: লুকাস পেরি, ভ্যান্ডারসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, ডগলাস সান্তোস; জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, রায়ান; এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
মন্তব্য করুন

_medium_1794899584.jpg)
_medium_1794898803.jpg)
_medium_1794898466.jpg)


_medium_1794822537.jpg)
_medium_1794902378.jpg)
_medium_1794894048.jpg)
_medium_1794900689.jpg)