ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০১:০০ পিএম

 জাভির নেদারল্যান্ডসকে ৫ গোল দিলো জার্মানি

 জাভির নেদারল্যান্ডসকে ৫ গোল দিলো জার্মানি

স্পোর্টস ডেস্ক : ফুটবলের মঞ্চে কখনো কখনো প্রতিপক্ষকে শুধু হারালেই হয় না, যেন বুঝিয়ে দিতে হয় নিজেদের সামর্থ্যও। বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ঠিক সেটাই করল জার্মানি। একের পর এক আক্রমণে ডাচদের রক্ষণ তছনছ করে দিল তারা।

ফ্লোরিয়ান ভির্টৎসের জোড়া গোলের রাতে ডাচদের জালে ৫-০ গোলের উৎসব করেছে জার্মানি। ১৯৫৯ সালের পর নেদারল্যান্ডসের বিপক্ষে এটাই জার্মানির সবচেয়ে বড় জয়। এ জয়ে উয়েফা নেশনস লিগে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। তবে হারলেও গ্রুপে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস।

ঘরের মাঠ বার্লিনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। প্রথমে গোল করেন ফ্রাইবুর্গের ২৩ বছর বয়সী ডেরি শেরহান্ট। দারুণ শটে বল জালে পাঠান তিনি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের মিডফিল্ডার ভির্টৎস। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট ঠেকাতে পারেননি ডাচ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে জার্মানি। ব্রায়ান গ্রুদারের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন বরুসিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক। এরপর গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী ভির্টৎস।

আরও পড়ুন

শেষ গোলটি নিজেই করেন ব্রাইটন থেকে ধারে লাইপজিগে খেলা ২১ বছর বয়সী গ্রুদা। জাতীয় দলের হয়ে দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। তাতে নেদারল্যান্ডসের হয়ে প্রথম হারের স্বাদ পেলেন কোচ জাভি হার্নান্দেজ।

এই জয়ে গ্রিস ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে জার্মানি। অবশ্য তিন দলেরই পয়েন্ট ১১। তবে গোল ব্যবধান নয়, নিজেদের মধ্যকার ম্যাচের ফল দিয়ে নির্ধারিত হয়েছে দলগুলোর অবস্থান। গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ততৃতীয় হয়েছে গ্রিস। ৬৯ মিনিটে গোলটি করেছেন জর্জিওস মাসুরাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 জাভির নেদারল্যান্ডসকে ৫ গোল দিলো জার্মানি

১

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও ইউক্রেনের হামলা 

২

সেঞ্চুরি উদযাপনে চিরকুটের গল্প শোনালেন লিটন

৩

পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন দখলের পথে হুথিরা

৫

পূর্বাচলে বেআইনি আবাসন প্রকল্প বন্ধের দাবি ডেভেলপারদের সংগঠনের

৬