দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল হওয়ার কীর্তি গড়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর একপর্যায়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে দল।
এরপর লিটন দাসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। দুজনের জুটি বাংলাদেশের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এই জুটিতে দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
আরও পড়ুনঅন্যদিকে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। মাঠটিতে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি সংগ্রহ করা কোনো দল এখন পর্যন্ত টেস্টে হারেনি। এমন সংগ্রহের পর ৭টি ম্যাচ ড্র হয়েছে এবং ১২টিতে জয় পেয়েছে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া দল।
মন্তব্য করুন

_medium_1794823694.jpg)
_medium_1794819197.jpg)
_medium_1794807878.jpg)
_medium_1794757384.jpg)
_medium_1794754650.jpg)
_medium_1794753886.jpg)
_medium_1794822537.jpg)
_medium_1794826769.jpg)
_medium_1794808663.jpg)