নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের
নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা একরকম বাঁচা-মরারই বটে। কারণ, মাউন্ট মঙ্গানুইয়ে আজ শেষ ওয়ানডে জিতলে ২-২ সমতায় সিরিজ ড্র করতে পারত কিউইরা। যেখানে একই মাঠে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে ২৪৪ রানের বিস্ফোরক জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু আজ পঞ্চম ওয়ানডেতে ভারত ২২ রানে জিতেই সিরিজ নিশ্চিত করেছে। ঘরের মাঠে শেষ ম্যাচে ২২ রানে হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে খুইয়েছে স্বাগতিকেরা।
ওয়ানডে সিরিজের মতোই ছিল টি-টোয়েন্টি সিরিজের অবস্থা। প্রথম তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। শেষ দুই ম্যাচ কিউইরা জিতলেও ভারত সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। এবার ওয়ানডে সিরিজেও ভারত জিতেছে ৩ ম্যাচ।
আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৫৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন অক্ষর প্যাটেল। অন্যদিকে একই রান করতে ৫৮ বল খরচ করে ঈশান কিষান। তিন চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন তিনি।
ঈশান-অক্ষরের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের। শেষদিকে মাত্র ৪ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন তিনটি করে উইকেট। ম্যাথিউ ফিশার নেন দুই উইকেট।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এ ছাড়া উইল ইয়ংয়ের ব্যাট থেকে আসে ২২ রান। সপ্তম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্ক-মিচেল স্যান্টনারের ৫৮ বলে ৩৯ রানের জুটিটাই নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ।
আরও পড়ুনভারতের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ পেয়েছেন দুটি করে উইকেট। এ ছাড়া আকিব নবি, যশ ঠাকুর ও নামান ধীর নেন একটি করে উইকেট।
দুর্দান্ত বোলিংয়ে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন আর্শদীপ। ৯ উইকেট নিয়ে সিরিজসেরা গুরনুর ব্রার। তাঁর ইকোনমি ৪.৮৯। তবে আজ শেষ ওয়ানডেতে তিনি খেলতে পারেননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794753886.jpg)

_medium_1794741468.jpg)
_medium_1794739761.jpg)
_medium_1794738943.jpg)
_medium_1794735646.jpg)


