রাবাদায় এলোমেলো বাংলাদেশ, নেই ৫ উইকেট
স্পোর্টস ডেস্ক : মধ্যাহ্নভোজের বিরতির পর দলের রানের চাকা সচল রেখেছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। তবে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা এক ওভারেই জোড়া উইকেট তুলে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান।
হৃদয় ৩৩ ও লিটন দাস ২ রানে ব্যাট করছেন।
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত সফল বোলার রাবাদা। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশের হারানো ৫ উইকেটই রাবাদা নিয়েছেন।
শুরুতে বাংলাদেশ দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায়। এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নেন তানজিদ ও হৃদয়। রাবাদা তানজিদকে বোল্ড করে জুটি ভাঙেন। ফেরার আগে তানজিদ করেন ৬৭ রান। তার ১০৮ বলের ইনিংসে চার ১২টি।
আরও পড়ুনতানজিদকে ফেরানোর পরের বলেই মুশফিকুর রহিমকেও (০) আউট করেন রাবাদা। মুশফিক স্লিপে ক্যাচ দেন হারমারকে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় রানের জুটি এখন তানজিদ ও হৃদয়ের। ৯৯ রানের জুটি গড়েন তারা। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রান ছিল এতদিন সর্বোচ্চ। তবে রাবাদায় ভুগছে বাংলাদেশ দল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794741468.jpg)
_medium_1794739761.jpg)
_medium_1794738943.jpg)
_medium_1794735646.jpg)
_medium_1794731211.jpg)
_medium_1794730657.jpg)

_medium_1794740000.jpg)
