আনচেলত্তিকে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বললেন ব্রাজিল কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক : জাপানের কাছে ব্রাজিলের ৩-২ গোলের পরাজয়ের পর কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগ দাবি করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে ইতালিয়ান এই কোচকে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে আবার ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানান সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমান সিনেটর। খবর : টিওয়াইসি স্পোর্টস।
আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে স্বীকার করলেও রোমারিওর মতে, ক্লাব ফুটবলে তার সাফল্য থাকলেও জাতীয় দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেই সাফল্য প্রতিফলিত হচ্ছে না। রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যান। যেসব ক্লাবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন, সেখানে ফিরে যান। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আর এমন ঝুঁকি নেয়া যায় না।’
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির খাউদের প্রতিও বার্তা দিয়েছেন রোমারিও। তার ভাষ্য, এখন সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেয়ার। তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে অনেক বেশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নেয়া যাবে না।’ এর আগে ২০১৬ সালেও ব্রাজিল দলের ব্যর্থতার পর কোচের সমালোচনা করেছিলেন রোমারিও। এবারও বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।
আরও পড়ুনসিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে জাপান। দুই দলের ফুটবল ইতিহাসে এটি ব্রাজিলের বিপক্ষে জাপানের মাত্র দ্বিতীয় জয়। ম্যাচ চলাকালে রেফারির একটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রতিবাদ করায় লাল কার্ডও দেখেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়া আনচেলত্তির সঙ্গে গত মে মাসে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে জাপানের কাছে এই পরাজয়ের পর আবারও তার ভবিষ্যৎ ও দলের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মন্তব্য করুন

_medium_1794731211.jpg)
_medium_1794730657.jpg)
_medium_1794729870.jpg)
_medium_1794729442.jpg)
_medium_1794728321.jpg)
_medium_1794722513.jpg)
_medium_1794735646.jpg)
_medium_1794735236.jpg)