ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:৫৪ পিএম

থ্রি ইডিয়টসের ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুক গৃহবন্দী করল মোদী সরকার

থ্রি ইডিয়টসের ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুক গৃহবন্দী করল মোদী সরকার

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর রাঞ্চোর বাস্তব চরিত্র সোনম ওয়াংচুকে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের র‌্যালি অথবা মিছিলে যোগ দিতে পারবেন না। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে। গতকাল এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো। তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন। তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০দিন অব্যাহত থাকবে।

ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে। ওয়াংচুক নিজে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।

আরও পড়ুন

সোনম ওয়াংচুক বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থ্রি ইডিয়টসের ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুক গৃহবন্দী করল মোদী সরকার

১

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

২

ম্যানইউর কোচিং দলে যুগান্তকারী পরিবর্তন

৩

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে : ইরান

৪

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

৫

নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে হুমকি ও গালাগালি করা হয়েছে- অভিযোগ সামান্তার

৬