ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:৪৯ পিএম

বরগুনার পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জালে প্যাঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য ‘টাইগার জাকির’ সাপটি উদ্ধার করেন।

জাকির বলেন, ‘সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম আমাকে জানায়, টেংরা খালে জালে প্যাঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে প্যাঁচানো অবস্থা থেকে সাপটিকে উদ্ধার করি।’

আরও পড়ুন

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, ‘জাকির হোসেন অজগরটি নিয়ে আসলে আমরা তাৎক্ষণিক হরিনঘাটা বনে অবমুক্ত করেছি।’

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছায় কাজ করছেন। তিনি এ পর্যন্ত প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার

১

বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন সোনার দাম

২

২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’

৩

অক্টোবর মাসে ৮ হাজার ৫২৬ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

৫

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও অপ্রতুল কর্মসংস্থানে বাড়ছে দারিদ্র

৬