ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:২১ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশ অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ওই নারীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর মাসে ৮ হাজার ৫২৬ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

২

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও অপ্রতুল কর্মসংস্থানে বাড়ছে দারিদ্র

৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতা গ্রেপ্তার

৪

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় মঙ্গলবার

৫

জাতীয় কৃষি দিবস: নবান্ন উৎসব এবং ‘কৃষক কার্ড’-এ কৃষকের স্বপ্ন

৬