অক্টোবর মাসে ৮ হাজার ৫২৬ কোটি টাকার বেশি রাজস্ব আদায়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন করে (ভ্যাট) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে অক্টোবর পর্যন্ত নির্ধারিত ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এলটিইউ, ভ্যাট। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হলেও আগের মাসগুলোতে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধির পর অক্টোবরের এ সাফল্য রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুনএলটিইউ, ভ্যাটের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। পরের ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।
চলতি অর্থবছরের অক্টোবরে তা বেড়ে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে। ফলে গত কয়েক বছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের রেকর্ড ছাড়িয়েছে এলটিইউ, ভ্যাট।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794821357.jpg)
_medium_1794817178.jpg)
_medium_1794816184.jpg)
_medium_1794815494.jpg)
_medium_1794815048.jpg)
_medium_1794814278.jpg)
_medium_1794824447.jpg)
_medium_1794824137.jpg)
_medium_1794823466.jpg)