ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৯ জন নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

​গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫), সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন (৪৫), নোয়াগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫),সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ (৬৩)।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতা গ্রেপ্তার

১

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় মঙ্গলবার

২

জাতীয় কৃষি দিবস: নবান্ন উৎসব এবং ‘কৃষক কার্ড’-এ কৃষকের স্বপ্ন

৩

৪০০ রানে থামল বাংলাদেশ, এত রান করে ওয়ান্ডারার্সে হারেনি কোনো দল

৪

গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

৫

হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

৬