দিনক্ষণ চূড়ান্ত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত
স্পোর্টস ডেস্ক : ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন সূচি অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। ২০৩১ সালের ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচিতে ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
আরও পড়ুনআইসিসি জানিয়েছে, ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। এ ছাড়া ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের কর্মসূচি বাস্তবায়ন এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি প্রণয়নেও এটি ভূমিকা রাখবে।
মন্তব্য করুন

_medium_1794757384.jpg)
_medium_1794754650.jpg)
_medium_1794753886.jpg)

_medium_1794741468.jpg)
_medium_1794739761.jpg)


