ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১১:১৮ এএম

প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে গ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে গ্রসর হচ্ছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নেয় তারা। এদিকে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে সরকারি বাহিনী। খবর এএফপির। 

বার্তা সংস্থা এএফপিকে সরকারি বাহিনীর চার সামরিক কর্মকর্তা ও সরকারের দুই কর্মকর্তা জানান, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এরপর তারা এডেনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আল-মাদারিবা এলাকার আল-খারাজ সামরিক শিবিরে অবস্থান করছে।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। এক দশকের বেশি সময় ধরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় দ্রুত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা। পাশাপাশি সৌদি আরবেও নিয়মিত হামলা চালাচ্ছে।

রোববার ইয়েমেন সরকার জানিয়েছে, লোহিত সাগরের কাছের কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী অন্য স্থানে মোতায়েন করা হচ্ছে। এ ক্ষেত্রে এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে হুথিদের সামরিক সূত্রও জানায়, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া লোহিত সাগর উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

আরও পড়ুন

হুথিদের দুই সামরিক সূত্র এএফপিকে জানায়, ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি অবস্থান পর্যন্ত ১৫০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে সেনা মোতায়েন করেছে তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) সামরিক কর্মকর্তারা জানান, হুথিরা দক্ষিণ দিকে অগ্রসর হওয়ায় এডেনের চারপাশে বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরি এবং সুড়ঙ্গ খনন শুরু করেছে সরকারি বাহিনী। লাহজ প্রদেশের উপকূল ধরে হুথিদের অগ্রগতির পর লোহিত সাগরসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চার সামরিক কর্মকর্তা।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ও এডেনের মাঝখানে অবস্থিত লাহজ প্রদেশ। হুথিরা আল-মাকাতিরা নামের পার্বত্য অঞ্চলও দখল করেছে। এই এলাকার মধ্য দিয়ে এডেনের সঙ্গে তাইজ শহরের প্রধান সড়ক গেছে। কয়েক সপ্তাহ ধরে শহরটি হুথিদের অবরোধের মধ্যে রয়েছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের অবরোধ ভাঙতে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে গ্রসর হচ্ছে হুথিরা

১

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২

আজ পহেলা অগ্রহায়ণ ও বাঙালির প্রাণের উৎসব নবান্ন

৩

আজও গাজীপুরে বিক্ষোভ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৪

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

৫

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো সূর্য পূজা

৬