মার্কিন গোয়েন্দা তথ্য
ইরানের কাছে এখনো আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরানের কাছে এখনো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে শনিবার (১৪ নভেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে এখনো প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তেহরানের অস্ত্রভাণ্ডারের ওপর নজর রাখা কঠিন হওয়ায় এই হিসাবটি নিশ্চিত নয়। তবে এটি স্পষ্ট যে, দেশটির শাসকের হাতে এখনো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের অস্ত্রভাণ্ডারের এই বিশাল আকার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। অর্থাৎ, ইসলামি প্রজাতন্ত্রের ওপর হামলা চালানো হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, তেহরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও, তেহরান নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুনগত সপ্তাহে ইরান মাটির নিচে বিশাল একটি ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। ওই সময় পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেলেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে তেহরান। ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের হাতে এখনো ১ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র রয়েছে এবং মাসে প্রায় ৫০টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
সাম্প্রতিক দিনগুলোতে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে তেহরান থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আপাতত সামরিক অভিযান চালাতে বিরত থাকতে পারেন বলে জানিয়েছেন ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সূত্র : টাইমস অব ইসরাইল
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_original_1794208475_medium_1794727923.jpg)
_medium_1794725975.jpg)
_medium_1794723870.jpg)

_medium_1794654414.jpg)
_medium_1794650167.jpg)
_medium_1794729663.jpg)
_medium_1794729442.jpg)
_medium_1794728513.jpg)