হত্যার আধাঘণ্টা পরে ঘটনাস্থলে ফিরে ঘাতক বলল ‘আমি মেরেছি’
মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার আধাঘণ্টা পরে ঘটনাস্থলে ফিরে ঘাতক বললেন ‘আমি মেরেছি’। এরপর হত্যাকারীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। নিহত যুবক ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। অপরদিকে হত্যাকারীর নাম আল আমীন। সে একই এলাকার আব্দুল আলীর ছেলে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার সময়ে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার সময়ে হত্যাকারী আল আমীন ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে গাড়ি চালক ওই পথ দিয়ে যাবার সময়ে তার ওপর আক্রমণ করেন। একপর্যায়ে ঘাতক তার সঙ্গে থাক ছুরি দিয়ে ভিকটিমকে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনস্থানীয় ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যা করে চলে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে এসে জনতার উপস্থিতিতে স্বীকারোক্তি দিয়েছেন যে সে হত্যা করেছে। এরপর মানুষ তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন। মূলত তাকে দেখে প্রচণ্ড নেশাগ্রস্ত মনে হয়েছে। শুনলাম কয়েকদিন যাবত হত্যাকান্ডের শিকার ওই ব্যক্তির সঙ্গে হত্যাকারীর দ্বন্দ্ব চলছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যাকারী নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার ভাষ্য, রাস্তায় চলার পথে ভিকটিম কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিল, যার প্রতিবাদ করার কারণে ভিকটিম তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়েই মেরে ফেলেছেন। প্রাথমিকভাবে তার আচরণে মনে হচ্ছে সে সুস্থ না। উল্টাপাল্টা বলছে।
মন্তব্য করুন


_medium_1794725807.jpg)
_medium_1794725557.jpg)
_medium_1794723096.jpg)
_medium_1794719143.jpg)

_medium_1794728513.jpg)
_medium_1794728321.jpg)
