ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৫ এএম

গাজীপুরে মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

মফস্বল ডেস্ক : গাজীপুরের মৌচাকে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ি, সফিপুরে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বহু মানুষ।

রোববার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখী হয়ে উঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে মহাসড়ক অবরোধ ছিল। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১

সাপ্তাহিক ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

৩

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

৪

বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে, শ্রাবণের ভুল অপ্রত্যাশিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জামালপুরের সেই বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

৬