বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন মহিলা ষষ্ঠ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর এই তিনি মেডিসিন বিভাগের ষষ্ঠ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম মোছাঃ শিরিন, তার বয়স ৬৫বছর।
তিনি মহানগরের ঝেপগাড়ি এলাকার মোঃ সুলাইমানের স্ত্রী ৷ গত ১২অক্টোবর দুপুরে মাথা ব্যাথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় ভর্তি হন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ষষ্ঠ তলার উত্তর ব্লকের সিঁড়ির থাই গ্লাসের জানালা খোলা থাকায় অসাবধানতাবশত সেখান থেকে পরে তার মৃত্যু হয়।
আরও পড়ুনমৃতদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লাল মিয়া তথ্যসমূহ নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1794667801.jpg)

