উৎসবের মিছিল শেষ হলো ক্ষোভ আর হতাশায়
একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশায় পুড়ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে তারা সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ফলে উৎসব নিয়ে জাতীয় স্টেডিয়ামে আসা প্রায় ২২ হাজার সমর্থক ফিরছেন তীব্র ক্ষোভ আর হতাশা নিয়ে।
বাংলাদেশের আল্ট্রাস সমর্থক গোষ্ঠী ম্যাচ শেষ হতেই স্টেডিয়ামের সামনে 'ভুয়া-ভুয়া' স্লোগান দিয়েছে। এ ছাড়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করায় তার ওপরই মানুষের ক্ষোভ বেশি। তবে ম্যাচজুড়ে বাংলাদেশের ভালো খেলারও প্রশংসা করছেন কেউ কেউ।
স্বাগতিক সমর্থকরা অভিযোগ জানিয়ে বলছেন, সিন্ডিকেটের কারণে দলে জায়গা পেয়েছেন শ্রাবণ। তার কারণে বাংলাদেশ শেষদিকে আর ক্লিনশিট ধরে রাখতে পারেনি। এ ছাড়া রক্ষণভাগের দুর্বলতায় বেশ কয়েকবারই গোল হজমের কাছাকাছি চলে গিয়েছিলাম। রেফারির কয়েকটা সিদ্ধান্তও সঠিক মনে হয়নি।
দর্শকরা গোলরক্ষক শ্রাবণের ওপর ক্ষোভ জানালেও ৭৬ মিনিটের মাথায় বক্সের মাথা থেকে পাকিস্তানের দারুণ একটি ফ্রি-কিক ঠেকান। ততক্ষণ পর্যন্ত ম্যাচ গোলশূন্য সমতায় ছিল। খানিক বাদেই একেবারে গোলপোস্টের কাছাকাছি যাওয়া সফরকারীদের বল স্লাইডে লাফিয়ে ঠেকান হামজা চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত আর গোলবার অক্ষত থাকেনি।
আরও পড়ুনতবে প্রৌঢ় এক সমর্থক জানান, খেলায় হার-জিৎ থাকবেই। দেখতে হবে বাংলাদেশ কেমন খেলেছে। যেভাবে খেলোয়াড়দের ভুয়া স্লোগান ও হেয় করা হচ্ছে তা কাঙ্ক্ষিত নয়। পুরো ম্যাচে যারা জানপ্রাণ দিয়ে লড়েছে তাদের এই অবদানকে তো অন্তত স্বীকার করতে হবে।
প্রসঙ্গত, পুরো ম্যাচেই বাংলাদেশের সমর্থনে গলা ফাটিয়েছেন সমর্থকরা। সজোরে হামজা-জায়ান-ফারহানদের নামে কোরাসও তুলছিলেন। তবে সেই উৎসব শেষদিকে বদলে যায়। ক্ষোভে ফেটে পড়ে তারা রঙের ফ্লেয়ার ছুঁড়ে মারেন মাঠে। একপর্যায়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মাঠ। কিছুক্ষণ বিঘ্ন ঘটলেও সম্পন্ন হয় খেলার বাকি সময়।
মন্তব্য করুন



_medium_1794655264.jpg)
_medium_1794652647.jpg)
_medium_1794645298.jpg)
_medium_1794644424.jpg)


