ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০২:২৮ এএম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

ছবি : সংগৃহীত, প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন আগে বাম পা হারিয়ে চলাফেরায় সীমাবদ্ধতার মুখে পড়া তাঁর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাম পা হারানোর পর স্বাভাবিক হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে নানা সমস্যায় পড়ছিলেন আব্দুর রহিম। তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

কৃত্রিম পা ব্যবহারের ফলে তাঁর চলাফেরা সহজ হবে এবং ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

১

বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে, শ্রাবণের ভুল অপ্রত্যাশিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

২

জামালপুরের সেই বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

৩

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

৪

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

৫

রাজধানীতে বহুতল ভবনে আগুন

৬