বাহরাইনের সামরিক ঘাটিতে হামলা চালিয়ে মার্কিন রাডার ধ্বংস করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (১৫ নভেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে নেওয়া পদক্ষেপের দ্বিতীয় পর্যায়ে তাদের মহাকাশ বাহিনী আল-রিফা হেলিকপ্টার ঘাঁটির ওই রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহরাইনের বিভিন্ন এলাকায় হামলার শব্দ শোনা গেছে বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, এ হামলা আবারও আইআরজিসির সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়টি থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতে যুক্তরাষ্ট্র সীমিত ও নির্বিচার সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আইআরজিসি। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল পাচারের উদ্দেশ্যে কথিত জাহাজ পাহারার অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এমন চেষ্টা করছে বলে দাবি তাদের। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির তরুণ ও দক্ষ কর্মকর্তারা আবারও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসীভাবে দেওয়া হবে।
আরও পড়ুনআইআরজিসি জানিয়েছে, এবারের অভিযানে আগের পর্যায়ের তুলনায় যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে বেশি সংখ্যক ড্রোন পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিটি আগ্রাসনের জবাব কঠোর ও হিসাব-নিকাশ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
এর আগে শুক্রবার আইআরজিসি দাবি করেছিল, তাদের মহাকাশ বাহিনীর নির্ভুল হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আগাম সতর্কতামূলক রাডার ধ্বংস হয়েছে। ওই হামলাকে ‘আগ্রাসী শত্রুর জন্য গুরুতর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছিল, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং তেল পাচার বন্ধ করতে হবে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1794723870.jpg)

_medium_1794654414.jpg)
_medium_1794650167.jpg)
_medium_1794647431.jpg)
_medium_1794645542.jpg)
_medium_1794725975.jpg)
_medium_1794725807.jpg)
_medium_1794725557.jpg)