ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৩:১০ পিএম

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দুপুরে রাজ্যের গোলাঘাট জেলার কোহোরা এলাকায় জাতীয় মহাসড়ক-৭১৫-এ রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতিখুলি চা-বাগানের কাছে বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। বার্তা সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল এবং বাস থেকে মরদেহ বের করা হচ্ছিল। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তখনই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

জেলা প্রশাসক বিশ্বজিৎ ফুকন জানিয়েছেন, আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় শিশুরাও আহত হয়েছে। তবে নারী ও পুরুষের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রংগাজান এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি ও কনটেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পান তারা। 

আরও পড়ুন

আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে বোকাখাতে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের কয়েকজন নগাঁও এলাকার বাসিন্দা এবং পাঁচজন সামাগুড়ি এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, মিনিবাসটিতে কলেজশিক্ষার্থীসহ ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

১

‘নন-পলাতক আ’লীগ সভাপতি কামাল আটক

২

হরমুজে সুপারট্যাংকারসহ চার জাহাজে আগুন

৩

উরুগুয়ের বিপক্ষে হারের পর স্ক্যালোনি বললেন, ‘ধৈর্য ধরতে হবে’

৪

জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠে-ঘাটে উন্মোচিত হয়ে গেছে : রাশেদ খান

৫

এগিয়ে থাকা ভারতকে আজ চমকে দিতে চায় ভুটান

৬