ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০১:৪৭ পিএম

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার ছেলে এবং এক ভাই-বোন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এ হামলার ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। এর মধ্যে একটি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ। পথে সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চার যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান। হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

এদিকে উখরুলের এ হামলার মাত্র এক দিন আগেই রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

১

অব্যাহত অবরোধে অচল সাজেকের পর্যটন শিল্প

২

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-শি-পুতিন

৩

মেসি পরবর্তী যুগ হার দিয়ে শুরু আর্জেন্টিনার 

৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

৫

মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না : আইনমন্ত্রী

৬