চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।
গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি অবস্থিত ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1794559820.jpg)