ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০২:৫৬ পিএম

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
আজ শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি নিয়ে লেখা পাঠানো যাবে।

আরও পড়ুন

এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব, জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার বিষয় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

১

জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী

২

ভিভো ভি৮০ প্রি-অর্ডারে থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৪

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

৫

কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ আহত

৬