ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০১:০২ এএম

মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

ছবি : সংগৃহীত, মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

রাজধানীর কল্যাণপুরে খাজা মার্কেটের সামনে একসঙ্গে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুরে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে হঠাৎ বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়।

আরও পড়ুন

গ্রেফতার জাহাঙ্গীরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

১

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

২

সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

৩

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

৪

এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

রংপুরের তারাগঞ্জ আ’লীগ নেতা নজরুল গ্রেফতার

৬