ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ পিএম

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু।

গত ৭ দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এতে তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর ঘটনারও ব্যাখ্যা দেন। একইসঙ্গে হুমকি দিয়ে হোয়াটসএপে পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

পোস্টে মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তোকারি, বেয়াদব বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

 

সংসদে এমপি হান্নান মাসউদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘হান্নানকে যখন বারবার বসো, বসো, বেয়াদব বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

আরও পড়ুন

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মাহমুদা মিতু লেখেন, ‘গত ৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

 

পোস্টের শেষ অংশে ওসমান হাদির বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১

নীলফামারীর ডিমলায় দেড় বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণ কাজ

২

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার

৩

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের অর্থদন্ড

৪

আকিজ বেকারসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল গাজীপুর

৫

গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে ১২ শতাধিক মানুষ অসুস্থ

৬