ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪৭ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে এক হাজার ৪১৯ জনের শরীরে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হাম উপসর্গে মারা গেছেন এক হাজার ৩০৪ জন। এদের মধ্যে নিশ্চিত হামে ও হাম উপসর্গ নিয়ে এক হাজার ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১৯ হাজার ২৪৭ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

১

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

২

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

৩

পাবনায় যৌথ অভিযানে ৫ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

৪

বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তায় পাঠদান করা সেই বিদ্যালয়ের চালাটিও উড়ে গেছে

৫

বগুড়ার সোনাতলায় ভোগান্তিতে ৬ শতাধিক জমির মালিক

৬