ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৩০ পিএম

অনলাইনে নেই আরএস খতিয়ান

বগুড়ার সোনাতলায় ভোগান্তিতে ৬ শতাধিক জমির মালিক

বগুড়ার সোনাতলায় ভোগান্তিতে ৬ শতাধিক জমির মালিক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের শাহবাজপুর মৌজার আরএস খতিয়ান (ভলিয়ম) অনলাইনে না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার ছয় শতাধিক জমির মালিক।

অনলাইনে ভূমির রেকর্ড অনুসন্ধান করতে গিয়ে খতিয়ান না পেয়ে তারা পড়ছেন নানা সমস্যায়। জমির খাজনা দেওয়া, নামজারি (খারিজ) করাসহ প্রয়োজনীয় ভূমিসংক্রান্ত কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। এমনকি জমি বিক্রি করতে চেয়েও অনেকে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

ভুক্তভোগিদের অভিযোগ, সমস্যার সমাধানে সোনাতলা উপজেলার পাকুল্ল্যা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় একাধিকবার যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাননি তারা। সরকারি দপ্তরের রেকর্ডরুমেও শাহবাজপুর মৌজার আরএস খতিয়ানের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না বলে তাদের জানানো হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এই মৌজার শত শত জমির মালিক।

জানা যায়, সোনাতলা উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন রয়েছে। উপজেলায় মোট মৌজার সংখ্যা ৯৪টি। এর মধ্যে সোনাতলার পাকুল্ল্যা ইউনিয়নের অন্তর্ভুক্ত শাহবাজপুর মৌজার আরএস খতিয়ান অনলাইনে না পাওয়ায় জমির মালিকদের ভোগান্তি তৈরি হয়েছে।

তাদের দাবি, উপজেলার অন্যান্য মৌজার আরএস খতিয়ান অনলাইনে পাওয়া গেলেও শাহবাজপুর মৌজার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে। কেন এই মৌজার খতিয়ান অনলাইনে নেই, তারও স্পষ্ট ব্যাখ্যা পাচ্ছেন না তারা।
ভূমির রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও অনলাইনে সেবা দেওয়ার উদ্যোগের মধ্যে একটি মৌজার খতিয়ান না পাওয়া স্থানীয় জমির মালিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

প্রয়োজনীয় রেকর্ড সহজে সংগ্রহ করতে না পারায় ভূমি অফিসে বারবার যোগাযোগ করতে হচ্ছে তাঁদের। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে জমির মালিকানা যাচাই, নামজারি এবং জমি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজে জটিলতা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের বাসিন্দা আরিফ উদ্দিন মন্ডল, মশিউর রহমান বিপুল, আতিকুর রহমান মাস্টার, গিয়াস উদ্দিন বলেন, তাদের মৌজার আরএস খতিয়ান অনলাইনে না পাওয়ায় নানা জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করেও কোন সমাধান হয়নি।

এ ছাড়াও একই গ্রামের আরিফ উদ্দিন মন্ডল বলেন, অনেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ড সংগ্রহ করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন। কেউ জমি বিক্রি করতে চাইলেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। আবার যারা জমি কিনতে চান, তারাও রেকর্ড যাচাই ও অন্যান্য কাজ নিয়ে অনিশ্চয়তায় থাকছেন। ফলে জমি নিয়ে স্বাভাবিক লেনদেনেও সমস্যা তৈরি হচ্ছে।

ভুক্তভোগী জমির মালিকদের দাবি, শাহবাজপুর মৌজার আরএস খতিয়ান কোথায় রয়েছে, কেন তা অনলাইনে পাওয়া যাচ্ছে না এবং সরকারি রেকর্ডরুমে এর তথ্য কেন মিলছে না তা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে পুরোনো নথি অনুসন্ধান, রেকর্ড যাচাই এবং প্রয়োজনীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে অন্তর্ভুক্ত করে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, বিষয়টি যেহেতু উপজেলা ভূমি অফিস সংক্রান্ত। এই উপজেলায় ভূমি কর্মকর্তার দায়িত্বে যিনি ছিলেন তিনি সম্প্রতি বদলীজনিত কারণে অন্যত্র চলে গেছে। তবে জমির মালিকারা কি কারণে অনলাইনে আরএস খতিয়ান (ভলিয়ম) পাচ্ছেন না সে বিষয়টি যদি বলেন তাহলে আমি তাদের সহযোগিতা করতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ভোগান্তিতে ৬ শতাধিক জমির মালিক

১

বগুড়ায় ইউপি মেম্বারসহ দুই অনলাইন জুয়ারি গ্রেফতার

২

বগুড়ার ধুনটে মুক্ত জলাশয়ের বুকে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল

৩

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

৪

পাবনায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানা উদ্বোধন

৫

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৬